BBC News, বাংলা - মূলপাতা
প্রধান খবর
'রাষ্ট্রপতি আমাকে ফোন করে বললেন, ঢাকায় যেন কোন সৈন্য ঢুকতে না পারে'
ত্রিশ বছর আগে, ১৯৯৬ সালের ২০শে মে'র ঘটনা। বিভিন্ন ক্যান্টনমেন্টগুলো থেকে ভারি অস্ত্র সজ্জিত হয়ে ঢাকার পথে রওনা হয়েছিলেন সেনাবাহিনীর একদল সদস্য। অন্যদিকে তাদের ঠেকাতে ঢাকায় প্রস্তুতি নিতে শুরু করে আরেকদল সেনা সদস্য।
বাংলাদেশে হামে শিশু মৃত্যুর ঘটনায় হাইকোর্টের রুল জারি
হামে মারা যাওয়া শিশুদের প্রত্যেক পরিবারকে কেন পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হবে না এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে ১০ সদস্যের তদন্ত কমিটি গঠনে কেন নির্দেশ দেওয়া হবে না, সেটি জানতে চেয়েছে বাংলাদশের আদালত।। এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাষ্ট্রীয় সফরে চীন পৌঁছেছেন।
নতুন পে-স্কেলে জুলাই থেকে কি বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন?
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বা নবম পে-স্কেল নিয়ে আলোচনা শুরু হয়েছে। জুলাইতে শুরু হতে যাওয়া নতুন অর্থবছর থেকেই সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির আভাস দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে।
'পেশায় যৌনকর্মী মানেই কি ওরা সংঘবদ্ধ ধর্ষণ করতে পারে?'
"আমি পেশায় যৌনকর্মী, কিন্তু তার মানে কি ওরা আমাকে সংঘবদ্ধ ধর্ষণ করতে পারে?"- ঠিক এই প্রশ্নটাই করেছিলেন দিল্লির এক নারী যাকে দিন কয়েক আগে স্লিপার বাসে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে।
চীন ও রাশিয়ার এত কাছে আসার পেছনে কারণ কী?
সাম্প্রতিক বছরগুলোতে চীন ও রাশিয়া তাদের সম্পর্ককে "সীমাহীন বন্ধুত্ব" বলে বর্ণনা করেছে। তবে এর ভিত্তি কী এবং এই সম্পর্ক কতদিন টিকবে?
ইরান কি বিশ্বকাপে খেলবে, কী করতে চাইছে ফিফা ও যুক্তরাষ্ট্র?
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনার মধ্যে ইরান বিশ্বকাপে খেলতে যাবে কিনা, যুক্তরাষ্ট্র বা কানাডায় তাদের প্রবেশে কোনো জটিলতা তৈরি হবে কিনা, ইত্যাদি বিষয়ে প্রশ্ন তৈরি হয়েছে। এর মধ্যেই বেশ কিছু বিষয়ে ফিফার কাছে দাবি জানিয়েছে ইরান। কিন্তু এই উত্তেজনার মধ্যে ফিফা কতটা ভারসাম্য বজায় রাখতে পারবে, তা নিয়ে কৌতুহল রয়েছে।
যুক্তরাষ্ট্রে মসজিদে তিনজনকে হত্যার পর সন্দেহভাজন দুই কিশোরের আত্মহত্যা
তদন্তকারীরা বলছেন, সন্দেহভাজনদের একজন নোট রেখে গেছেন যাতে “ঘৃণামূলক বক্তব্য” পাওয়া গেছে।
জলাতঙ্ক হলে কি মৃত্যু অনিবার্য, করণীয় কী?
চিকিৎসকরা বলছেন, সঠিক সময়ে ক্ষত পরিষ্কার করা, দ্রুত টিকা নেওয়া এবং চিকিৎসকের পরামর্শ মেনে চললে জলাতঙ্ক প্রতিরোধ করা সম্ভব।
সর্বজনীন পেনশন কার্যক্রমের এখন কী অবস্থা?
তিন বছর না পেরোতেই স্থবিরতা ও আস্থার সংকটে পড়েছে বাংলাদেশের 'সর্বজনীন পেনশন' কার্যক্রম। এই কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে কী বলছে সরকার? এর জন্য বিদেশি প্রতিষ্ঠানের কাছ থেকে লোন নেওয়ার উদ্যোগই বা কেন নেওয়া হচ্ছে?
বিবিসি বাংলা এখন হোয়াটসঅ্যাপে!
নির্বাচিত খবর
পদ্মা ব্যারাজ কী, এটি কোথায় নির্মাণ করা হবে?
বাংলাদেশে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা নদীর ওপর নতুন একটি ব্যারাজ নির্মাণ করতে যাচ্ছে সরকার। মেগা এই প্রকল্পটি আগামী সাত বছরে নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা হবে। কিন্তু ব্যারাজ জিনিসটা আসলে কী? এটি কখন এবং কেন নির্মাণ করা হয়?
মাওলানা ভাসানী যেভাবে ফারাক্কা অভিমুখে লংমার্চ করেছিলেন
উনিশশো ছিয়াত্তরের এপ্রিল মাসে হাসপাতাল থেকে ফিরে মাওলানা ভাসানী ঘোষণা দেন ভারত বাংলাদেশকে পানির অধিকার থেকে বঞ্চিত করলে ফারাক্কা অভিমুখে লংমার্চ করবেন। এই কর্মসূচী অনেককে চমকে দিয়েছিল। নব্বই বছর বয়সে তো একজন মানুষের ঘরে থাকার কথা।
হিন্দু , ইহুদি ও খ্রিষ্টধর্মে পশু উৎসর্গের রীতি নিয়ে কী আছে?
ধর্মীয় বিভিন্ন রীতিতে পশু উৎসর্গের রীতির প্রচলন ছিল প্রাচীনকাল থেকেই। প্রথম উদাহরণ হিসেবে আদম-হাওয়ার পুত্র হাবিল-কাবিলের সৃষ্টিকর্তার উদ্দেশ্যে কোরবানির গল্প অনেক ধর্মগ্রন্থে রয়েছে। মুসলিমদের মধ্যে ঈদ বা হজ্বকে কেন্দ্র করে কোরবানির রীতি রয়েছে। কিন্তু অন্য ধর্মে বিষয়গুলো কীভাবে রয়েছে? বিশেষত হিন্দু ধর্ম, ইহুদি ধর্ম ও খ্রিষ্টধর্মে পশু উৎসর্গের রীতি বা প্রচলন সম্পর্কে কেমন ব্যাখ্যা রয়েছে?
মমতা ব্যানার্জীর রাজনৈতিক ভবিষ্যৎ এখন কোন পথে?
পার্লামেন্ট ও বিধানসভা মিলিয়ে সংসদীয় রাজনীতিতেও মমতা ব্যানার্জী আছেন বিয়াল্লিশ বছর ধরে। কিন্তু এই ৭১ বছর বয়সে রাজ্যে বিজেপির প্রবল দাপটের মধ্যে তিনি কি আদৌ পারবেন আরও একবার ঘুরে দাঁড়াতে? না কি মমতা ব্যানার্জী ও তার নিজের হাতে গড়া তৃণমূল কংগ্রেসের 'রাজনৈতিক অবিট' লেখার সময় এসে গেছে?
কোন সময় ব্যায়াম করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যেতে পারে
গবেষকদের মতে, যারা খুব ভোরে ঘুম থেকে ওঠেন, তাদের সর্বাধিক উপকার পেতে সকালে ব্যায়াম করা উচিত। অন্যদিকে যারা রাত জাগেন, তাদের সন্ধ্যায় ব্যায়াম করা উচিত।














































